শিরোনাম ::
পাবনায় ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে বাবা–মেয়ের মর্মান্তিক মৃত্যু
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৭:১০:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ২১২৯ বার পড়া হয়েছে
পাবনার সুজানগর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা–পাবনা মহাসড়কের উত্তর দুর্গাপুর (আমিনপুর থানা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার আমিনপুর এলাকার জবিদুল (৩৫) ও তার আট বছর বয়সী মেয়ে জুবাইদা।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কাশিনাথপুর থেকে কাজিরহাট যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়।
মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ট্যাগস :






















