ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

যশোরে ককটেল ও পেট্রলবোমাসহ যুবদল নেতা গ্রেপ্তার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ২১০০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

যশোরে সাতটি ককটেল, তিনটি পেট্রলবোমা সদৃশ বস্তু এবং ধারালো অস্ত্রসহ মাসুদ রানা নামে যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের রায়পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক মাসুদ রানা রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে রানার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রান্নাঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি কাঁচের বোতলে পেট্রলবোমা সদৃশ বস্তু, একটি ছোরা এবং দুটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, বিকেলে তাকে আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে যশোর নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি বলেন, মাসুদ রানা অস্ত্রসহ আটক হওয়ার খবর শুনেছি। তিনি দীর্ঘদিন রাজনীতি করছেন। হয়তো তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যুবদল সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না—ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন নেবে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

যশোরে ককটেল ও পেট্রলবোমাসহ যুবদল নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০২:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫