ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিঠায় কালোজিরা ভেবে কীটনাশক, হাসপাতালে ১১ জন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একটি পারিবারিক অনুষ্ঠানে পিঠা তৈরির সময় ভুলবশত ধান ক্ষেতে ব্যবহৃত দানাদার কীটনাশক মিশে গেলে একই পরিবারের ১১ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সবাইকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ঘটনা সোমবার (২৪ নভেম্বর) রমজাননগর এলাকায় ঘটে। অসুস্থরা হলেন আকলিমা (৩৫), সুমাইয়া (২২), আইজা (২), মেহজাবিন (১০), জান্নাতি (১৫), আইয়ুব খান (৬০), আজিহা (১), উম্মে হাবিবা (২১), সামিয়া (৪), শারমিন (২৩) ও মিতা (৩৫)।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক বিপ্লব হোসেন জানান, নতুন ঘর তৈরি উপলক্ষে পরিবারের সদস্যরা পারিবারিক অনুষ্ঠান আয়োজন করেছিলেন। পিঠা তৈরির সময় রান্নাঘরে রাখা দানাদার কীটনাশককে ভুলবশত কালোজিরা ভেবে পিঠায় মিশিয়ে দেন জুলেখা বিবি। পিঠা খাওয়ার পর সবাই অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান বলেন, হাসপাতালে ভর্তির পর ওয়াশের মাধ্যমে তাদের বিষক্রিয়া মুক্ত করা হয়। সুস্থ হয়ে সবাইকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি সকলকে রান্নাঘরে কীটনাশক রাখার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পিঠায় কালোজিরা ভেবে কীটনাশক, হাসপাতালে ১১ জন

আপডেট সময় : ০২:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫