ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তনির বিরুদ্ধে অভিযোগ করেছেন তার প্রাক্তন স্বামী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ২১২৭ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির বিরুদ্ধে তার প্রথম স্বামী সদরুল ইসলাম সোয়েব অভিযোগ করেছেন যে, তিনি তাদের কন্যা সানভীকে জোরপূর্বক আটকে রেখে বিদেশ পাঠানোর চেষ্টা করছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) কিশোরগঞ্জ শহরের আখড়াবাজারে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ জানান সানভীর বাবা।

২০১৩ সালের ২৮ জুন রোবাইয়াত ফাতিমা তনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সদরুল ইসলাম সোয়েব। তাদের কন্যা মানতাহা ইসলাম সানভী জন্ম নেন। বর্তমানে সানভীর বয়স ১১ বছর। তবে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি পারস্পরিক বনিবনা না হওয়ায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

সংবাদ সম্মেলনে সোয়েব বলেন, “শিশু সানভীকে শর্ত অনুযায়ী মায়ের কাছে রাখা হয়েছে। তবে তনি তাকে অন্যায়ভাবে ঢাকায় আটকে রেখেছেন এবং বাবার সঙ্গে দেখা করার সুযোগ দিচ্ছেন না।”

তিনি আরও অভিযোগ করেন, “রোবাইয়াত ফাতিমা তনি পরে শাহাদাত রহমানকে বিয়ে করেন। তার মৃত্যুর পর তিনি ইংল্যান্ড প্রবাসী সিদ্দিককে বিয়ে করেছেন। বর্তমানে তনি মেয়েকে নিয়ে সিদ্দিকের সঙ্গে ইংল্যান্ড যাওয়ার চেষ্টা করছেন। এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটিকে ব্যবসায়িক উদ্দেশ্যে ভুলভাবে উপস্থাপন করছেন, যা মানসিকভাবে ক্ষতিসাধন করছে।”

এই অভিযোগে সদরুল ইসলাম সোয়েব কিশোরগঞ্জের ১ নং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ২৪ নভেম্বর একটি এজাহার দায়ের করেছেন। আদালত বিষয়টি আমলে নিয়ে আগামী ২২ ডিসেম্বর শুনানির দিন নির্ধারণ করেছেন।

সদরুল ইসলাম সোয়েব কিশোরগঞ্জ শহরের গাইটাল জেমিনি রোড এলাকার শামসুল ইসলাম রেনুর ছেলে। অপর দিকে অভিযুক্ত রোবাইয়াত ফাতিমা তনি একই এলাকার মৃত তাহের উদ্দিন আহমেদের মেয়ে। বর্তমানে তিনি ঢাকার বনানী এলাকায় বসবাস করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

তনির বিরুদ্ধে অভিযোগ করেছেন তার প্রাক্তন স্বামী

আপডেট সময় : ০৪:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫