ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শান্তি পরিকল্পনা নিয়ে তীব্র আলোচনা চলাকালীন ইউক্রেনে রাশিয়ার ভয়ংকর হামলা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ২১০৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের সঙ্গে চলমান আলোচনার মাঝে রাশিয়া কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার হামলায় অন্তত ছয়জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহও ব্যাহত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ান বাহিনী ৪৬০টিরও বেশি ড্রোন ও ২২টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। জেলেনস্কি বলেন, হামলার মূল লক্ষ্য ছিল জ্বালানি ও নাগরিক জীবন পরিচালনার অবকাঠামো।

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ২২টি ক্ষেপণাস্ত্র ও ৪৬৪টি ড্রোন ধ্বংস করেছে।

যুদ্ধ অবসান নিয়ে কূটনৈতিক আলোচনা ত্বরান্বিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ২৮ ধাপের শান্তি প্রস্তাব নিয়ে ইউক্রেন, ইউরোপীয় ও মার্কিন কর্মকর্তারা একাধিক দফা আলোচনা করেছেন। জেলেনস্কি এই পরিকল্পনায় নতুন পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন এবং বলছেন, ‘এখন যুদ্ধ শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের তালিকা তৈরি সম্ভব।’

গত রোববার জেনেভায় শান্তি পরিকল্পনা নিয়ে বৈঠক হয়, যেখানে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বৈঠকটি কিয়েভ ও তাদের ইউরোপীয় মিত্রদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শান্তি পরিকল্পনা নিয়ে তীব্র আলোচনা চলাকালীন ইউক্রেনে রাশিয়ার ভয়ংকর হামলা

আপডেট সময় : ০৪:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫