ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বগুড়ায় এক সেনাসদস্যের বাড়ি থেকে স্ত্রী ও দুই সন্তানের ঝুলন্ত ও গলাকাটা লাশ উদ্ধার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৩৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ২১৩১ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছুটিতে বাড়ি আসা এক সেনাসদস্যের বাসা থেকে তাঁর দুই শিশুসন্তান এবং স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামের ওই বাড়ির শয়নকক্ষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে মা সাদিয়া মুস্তারিম (২৮) এবং তার দুই সন্তান—মেয়ে সাইফার (৩) ও ছেলে সাইফ (৭ মাস) রয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহাদাত হোসেন নামে নিহত সাদিয়ার স্বামী ও সেনাসদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তিনি ময়মনসিংহে কর্মরত এবং গত ২০ নভেম্বর এক সপ্তাহের ছুটিতে বাড়ি এসেছিলেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদাত জানিয়েছেন, তিনি পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে ঢুকে তিনি দুই শিশুর গলাকাটা লাশ এবং গলায় ফাঁস লাগানো স্ত্রীর লাশ দেখেন। পুলিশ জানিয়েছে, রক্তমাখা একটি বটি শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। শাহাদাত দাবি করেছেন, পারিবারিক কলহের কারণে দুই শিশুকে হত্যা করা হয় এবং তার স্ত্রী আত্মহত্যা করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বগুড়ায় এক সেনাসদস্যের বাড়ি থেকে স্ত্রী ও দুই সন্তানের ঝুলন্ত ও গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:৩৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫