শিরোনাম ::
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৪১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ২১০৪ বার পড়া হয়েছে
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পাওয়ার পরই ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্যক্রম শুরু করে। এরপর আরও পাঁচটি ইউনিট যোগ দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া না গেলেও বস্তির বহু ঘরে আগুনের লেলিহান শিখা দেখা গেছে।
ট্যাগস :






















