ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ডিসেম্বরে চালু হতে পারে বাংলাদেশ–পাকিস্তান সরাসরি ফ্লাইট

জুবায়ের শাহরিয়ার
  • আপডেট সময় : ১২:৫৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ২০৮০ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চলাচল শুরু হতে পারে আগামী ডিসেম্বরেই। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান জানিয়েছেন, আগামী মাস থেকে মাহান এয়ার এই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে। এতে দুই দেশের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন অগ্রগতি ঘটবে বলে তিনি মনে করেন।

লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, এলসিসিআই ও লাহোরে বাংলাদেশ অনারারি কনস্যুলেটের যৌথ সুপারিশে ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন তিন থেকে চার দিনের মধ্যেই সদস্যদের ভিসা দেওয়া হবে, যা দুই দেশের ভ্রমণ আরও সহজ করবে।

বাণিজ্য সম্ভাবনার প্রসঙ্গে হাইকমিশনার বলেন, পাকিস্তান বাংলাদেশে ধান বা চাল রপ্তানি করতে পারে, আর বাংলাদেশ পাকিস্তানি বাজারে তাজা আনারস সরবরাহ করতে পারে। পাশাপাশি টেক্সটাইল ও তৈরি পোশাক খাতে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, শিগগিরই দুই দেশের মধ্যে সরাসরি কার্গো শিপিং পরিষেবা চালু করা হবে। গত ডিসেম্বর থেকে একটি কার্গো পরিষেবা চালু থাকলেও বর্ধিত বাণিজ্য চাহিদার কারণে আলাদা সরাসরি রুট প্রয়োজন হয়ে পড়েছে।

এদিকে এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষা খাতেও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন হাইকমিশনার। পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের একটি প্রতিনিধিদল শিগগিরই ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নিয়ে বাংলাদেশ সফর করবে, যার লক্ষ্য আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে পাকিস্তানে পড়াশোনার সুযোগ সম্পর্কে আকৃষ্ট করা। তিনি পাকিস্তানের পর্যটন শিল্পকেও সম্ভাবনাময় খাত হিসেবে তুলে ধরেন।

সভায় এলসিসিআই সভাপতি ফাহিমুর রহমান সাইগল বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক মিল রয়েছে। তিনি চাল রপ্তানি বাড়ানো, পোশাক খাতে অভিজ্ঞতা বিনিময় এবং আইটি ও অটোমোবাইলসহ বিভিন্ন খাতে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনার কথা তুলে ধরেন।

বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ৭০০ মিলিয়ন ডলার হলেও কয়েক বছরের মধ্যে তা ৩ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। সাইগল বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে বাণিজ্য আরও বাড়বে এবং এ বিষয়ে এলসিসিআই বাংলাদেশ হাইকমিশনকে পূর্ণ সহযোগিতা দেবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ডিসেম্বরে চালু হতে পারে বাংলাদেশ–পাকিস্তান সরাসরি ফ্লাইট

আপডেট সময় : ১২:৫৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫