বিশ্বের সবচেয়ে জনবহুল নগরের তালিকায় ঢাকা ৯ থেকে ২ নম্বরে উঠে এসেছে, শীর্ষে রয়েছে এশিয়ার আরেকটি শহর
- আপডেট সময় : ০৩:৪৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ২১০০ বার পড়া হয়েছে
জাতিসংঘের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, সারা বিশ্বে মানুষ শহরমুখী হচ্ছে এবং মেগা সিটির সংখ্যা বাড়ছে। প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হলো ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যেখানে বসবাস করেন ৪ কোটি ১৯ লাখ মানুষ। এর আগে এই স্থানটি জাপানের রাজধানী টোকিওর দখলে ছিল।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকা গত কয়েক বছরে দ্রুত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ঢাকার জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ। এই হার অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে ঢাকা জাকার্তাকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরে পরিণত হবে।
শীর্ষ ১০ মেগা শহরের মধ্যে ৯টি এশিয়ায় অবস্থিত। জাকার্তা, ঢাকা ও টোকিওর পর রয়েছে নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ), সাংহাই (২ কোটি ৯৬ লাখ), গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং সিউল (২ কোটি ২৫ লাখ)। এশিয়ার বাইরে একমাত্র শীর্ষ ১০ শহরের মধ্যে আছে মিসরের কায়রো (৩ কোটি ২০ লাখ)।
জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে এক কোটির বেশি জনসংখ্যা বিশিষ্ট মেগা সিটির সংখ্যা বেড়ে ৩৩। ১৯৭৫ সালে বিশ্বে মাত্র ৮টি মেগা সিটি ছিল।



























