ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহত

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৫৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ২০৯৯ বার পড়া হয়েছে

নরসিংদীতে একটি ভয়াবহ রেল দুর্ঘটনায় আবদুল্লাহ আল মামুন (৪৩) নামের এক শ্রবণপ্রতিবন্ধী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে আটটার দিকে বাসাইল রেলগেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ আল মামুন শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দরগাবন্ধ গ্রামের আবুল কাসেমের ছেলে। তিনি নরসিংদী শহরের শাপলা চত্বর থেকে থার্মেক্স গ্রুপের একটি কারখানায় কর্মরত ছিলেন।

রেলওয়ে পুলিশ, স্থানীয়রা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালবেলায় তিনি কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পৌনে আটটার দিকে বাসাইল রেলগেট সংলগ্ন এলাকায় রেলক্রসিং পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তখন সিলেটগামী ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেন ঢাকামুখী লাইনের পাশে চলছিল। আবদুল্লাহ ঢাকামুখী লাইনে দাঁড়িয়ে কমিউটার ট্রেনটির পার হওয়ার অপেক্ষায় ছিলেন। ঠিক তখন ভৈরব থেকে ঢাকামুখী ছেড়ে আসা ‘নরসিংদী কমিউটার’ ট্রেনটি ওই লাইনে ঢুকে পড়ে।

দুর্ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা বারবার তাকে সরে যেতে বলেন, কিন্তু শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় তিনি তাদের ডাক শুনতে পারেননি। এমনকি ট্রেনের হুইসেলের শব্দও তিনি লক্ষ্য করতে পারেননি। শেষপর্যন্ত কমিউটার ট্রেনের নিচে কেটে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আবদুল্লাহ আল মামুনের লাশ উদ্ধার করেন।

বাসাইল রেলগেটের গেটম্যান আনোয়ার হোসেন জানান, দুই ট্রেন—নরসিংদী কমিউটার ও পারাবত এক্সপ্রেস—একই সময় রেলগেট অতিক্রম করছিল। তিনি বারবার ‘ট্রেন আসছে’ বলে সতর্ক করলেও শোনার ক্ষমতা না থাকায় নিহত ব্যক্তি সাড়া দিতে পারেননি।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহুরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির দেহ ১০ টুকরা অবস্থায় উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহত

আপডেট সময় : ০৩:৫৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫