ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হংকংয়ের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, চারজনের মৃত্যু

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:১৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার একটি আবাসিক কমপ্লেক্সে আগুন লাগার ঘটনায় চারজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসেস ডিপার্টমেন্টের বরাতে জানা গেছে, স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) বিকেল ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্ট এলাকায় আগুন লাগে। একাধিক উঁচু ভবনে আগুন ছড়িয়ে পড়ে। দমকল ও জরুরি সেবাগুলো আগুন নেভানোর চেষ্টা করছে।

পুলিশ জানিয়েছে, কিছু বাসিন্দা ভবনের ভেতরে আটকা পড়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে অ্যালিস হো মিউ লিং নেদারসোল হাসপাতাল ও প্রিন্স অফ ওয়েলস হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের পরামর্শ, আশেপাশের বাসিন্দারা ঘরের ভেতরে থেকে দরজা-জানালা বন্ধ রাখবেন এবং আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন না।

ওয়াং ফুক কোর্ট আটটি ব্লক নিয়ে গঠিত, যেখানে প্রায় ২০০০ আবাসিক ইউনিট রয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হিসেবে বাইরের বাঁশের ভারা উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হংকংয়ের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, চারজনের মৃত্যু

আপডেট সময় : ০৪:১৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫