ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দেশজুড়ে ১৫৮ ইউএনওকে একযোগে বদলি

দেশের আট বিভাগের ১৫৮ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এসব ইউএনওকে বিভিন্ন দপ্তরে বদলি করে বুধবার (২৬ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

জুবায়ের শাহরিয়ার
  • আপডেট সময় : ০৩:০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ২১০৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ইউএনও নিয়োগের পর পুরোনো কর্মকর্তাদের এই বদলি করা হয়েছে। এর আগে একইদিন দেশের আট বিভাগের ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি হওয়া ইউএনওদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ে যোগদান না করলে ওইদিন বিকেল থেকেই তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

এছাড়া, যেসব কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়েছে, তারা যে দপ্তরে কর্মরত আছেন সেই দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দেবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

দেশজুড়ে ১৫৮ ইউএনওকে একযোগে বদলি

আপডেট সময় : ০৩:০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫