খবরদার, আমি শাহজাহান চৌধুরী, আমাকে যারা চিনে না, তারা এখনো মাটির নিচে বসবাস করে
- আপডেট সময় : ০৩:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ২১৯৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের মনোনীত প্রার্থী। ১ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওতে তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দিয়েছেন। ভিডিওতে তিনি বলেন, ‘খবরদার, খবরদার; আমি শাহজাহান চৌধুরী। আমাকে যারা চিনে না, তারা এখনো মাটির নিচে বসবাস করে…। আমার জন্য আল্লাহ আছে। আল্লাহর মেহেরবানি, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাকে এ রকম মর্যাদা দিয়েছেন। আপনারা দোয়া করবেন।’
স্থানীয়দের মতে, এই বক্তব্য ১৩ নভেম্বর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের তুলাতলী এলাকায় জনসংযোগের সময় দেওয়া হয়েছিল। ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা সৃষ্টি হয়। তিনি আঞ্চলিক ভাষায় হুমকির সুরে কথাও বলেছেন, তবে কার উদ্দেশে এসব বলা হয়েছে তা স্পষ্ট নয়।




























