ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পাকিস্তান কারা কর্তৃপক্ষ জানালেন, ইমরান খান সুস্থ—গুজবটি ভিত্তিহীন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:০০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ২০৯০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে অন্য কোনো স্থানে স্থানান্তর করা হয়েছে বলে গুজব ছড়িয়েছিল। তবে বুধবার কারা কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, এই খবর মিথ্যা। ইমরান খান এখনও কারাগারেই আছেন এবং সুস্থ আছেন।

একই সঙ্গে ইমরানের মৃত্যু সম্পর্কিত গুজবও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা ভারতের কিছু সংবাদমাধ্যমেও আলোচিত হয়েছে।

আদিয়ালা কারাগার কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, “কারাগার থেকে তাঁর স্থানান্তরের কোনো খবর সত্য নয়। তিনি সম্পূর্ণ সুস্থ এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পাচ্ছেন।” কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে, ইমরানের স্বাস্থ্য নিয়ে যে ধরনের অনিশ্চয়তা বা তথ্য প্রকাশ করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

কারাগারে ইমরান খানের জন্য যে খাবারের ব্যবস্থা করা হয়েছে, তা এমন যে অনেক পাঁচ তারকা হোটেলও এটি দিতে পারে না, এবং এমন সুযোগ-সুবিধা খাজা আসিফ কখনো পাননি বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পাকিস্তান কারা কর্তৃপক্ষ জানালেন, ইমরান খান সুস্থ—গুজবটি ভিত্তিহীন

আপডেট সময় : ০৪:০০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫