শিরোনাম ::
দুই নারীকে ধর্ষণের দায়ে দোষী ব্যক্তিকে ইরানে প্রকাশ্যে ফাঁসির সাজা দেওয়া হয়েছে
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৪:২০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ২০৮৬ বার পড়া হয়েছে
ইরানের সেমনান প্রদেশে দুই নারীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে।
দেশটির বিচার বিভাগ জানিয়েছে, সুপ্রিম কোর্ট সাজা বহাল রাখার পর বাসতানে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সেমনান প্রদেশের বিচার বিভাগের প্রধান মোহাম্মদ সাদেঘ আকবরী বলেছেন, অভিযুক্ত ব্যক্তি দুই নারীকে আক্রমণের জন্য প্রতারণা ও বলপ্রয়োগ করেছিলেন। এছাড়াও তিনি ভুক্তভোগীদের সুনাম ক্ষুণ্ন করার জন্য হুমকি ও ভয় প্রদর্শন করেছিলেন।
তবে কর্তৃপক্ষ অভিযুক্তের নাম বা সাজা ঘোষণা করার সঠিক তারিখ প্রকাশ করেনি।
ইরানে সাধারণত মৃত্যুদণ্ড কারাগারে কার্যকর করা হয়। তবে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার ঘটনা দুই সপ্তাহের ব্যবধানে ঘটলো।
ট্যাগস :



























