ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দুদক কর্মকর্তাদের সম্পদের বিবরণ জমা দেওয়া বাধ্যতামূলক: প্রেস সচিব

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ২০৯১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকার দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। এখন থেকে দুদক কর্মকর্তাদের নিয়মিত তাদের সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। এই বিধানসহ ‘দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

তিনি জানান, দুদক অধ্যাদেশের পাশাপাশি বৈঠকে আরও তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে। সেগুলো হলো—জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, মানব পাচার প্রতিরোধ ও অভিবাসন অধ্যাদেশ এবং রাজউক আইন ২০২৫।

প্রেস সচিব আরও জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে ভবন নির্মাণে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে কোনো তদারকি সংস্থা গঠন করা সম্ভব কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

দুদক কর্মকর্তাদের সম্পদের বিবরণ জমা দেওয়া বাধ্যতামূলক: প্রেস সচিব

আপডেট সময় : ০৭:৪০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫