ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রচারণায় জামায়াত প্রার্থীর ওপর হামলা-গুলিবর্ষণ, ভাঙচুর শতাধিক মোটরসাইকেলে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৮:০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ২১০০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

পাবনার ঈশ্বরদীতে পাবনা-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের দফায় দফায় হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে অধ্যাপক তালেব মন্ডলসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। ভাঙচুর করা হয় তার ব্যবহৃত গাড়ি ও শতাধিক মোটরসাইকেল।

আহতদের তাৎক্ষণিক পরিচয় নিশ্চিত করা না গেলেও তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দুই দিন আগে চর গড়গড়ি এলাকায় জামায়াতের কয়েক কর্মীকে মারধর করেন বিএনপি নেতা মক্কেল মৃধা ও তার লোকজন। ওই ঘটনার পর বৃহস্পতিবার প্রচারণায় গেলে চর গড়গড়ি আলহাজ্ব মোড়ে মক্কেল মৃধার ছেলের নেতৃত্বে তালেব মন্ডলের সমর্থকদের ওপর হামলা হয়।

এসময় ফেরার পথে মৃধাপাড়ায় আবারও হামলার শিকার হন তারা। এতে তালেব মন্ডলের গাড়ি ভাঙচুর করা হয় এবং জামায়াতের অন্তত অর্ধশত কর্মী আহত হন।

অধ্যাপক আবু তালেব মন্ডল অভিযোগ করে বলেন, “পূর্বনির্ধারিত কর্মসূচিতে সেখানে যাই। কিন্তু হাবিবুর রহমান হাবিবের সমর্থিত বিএনপি সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে। আমাদের শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।”

ঈশ্বরদী থানার ওসি আ.স.ম আব্দুন নুর বলেন, “আপনারা স্পটে আসেন, আমরা ঘটনাস্থলে আছি। স্পট ছাড়া কিছু বলা যাবে না।”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা-৪ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের মন্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

প্রচারণায় জামায়াত প্রার্থীর ওপর হামলা-গুলিবর্ষণ, ভাঙচুর শতাধিক মোটরসাইকেলে

আপডেট সময় : ০৮:০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫