শিরোনাম ::
সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো তিন বছরের শিশু
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৮:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ২০৯৭ বার পড়া হয়েছে
সিলেটের বিয়ানীবাজারে পিকআপের ধাক্কায় জিয়াছমিন আক্তার (৩) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিয়ানীবাজার-সারাপাড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেপরোয়া গতির একটি পিকআপ পথ পার হচ্ছিল জিয়াছমিনকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। নিহত জিয়াছমিন মুড়িয়া ইউনিয়নের সারাপাড় গ্রামের দিনমজুর আব্দুল করিমের মেয়ে।
দুর্ঘটনার পর স্থানীয়রা শিশুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী বলেন, “গাড়িচাপায় জিয়াছমিন আক্তারের মৃত্যু হয়েছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।”
ট্যাগস :






















