ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইমরান খানের জীবিত থাকার প্রমাণ চায় পরিবার ও দল

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৩৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

ফোইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ কাটছে না। দেশটির সরকার তার মৃত্যুর খবর গুজব হিসেবে উড়িয়ে দিলেও পরিবার ও দলের মধ্যে অনিশ্চয়তা এখনও বিরাজ করছে।

ইমরান খানের ছেলে কাসিম খান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, গত সপ্তাহে তার ভাই বাবার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাকে নৃশংসভাবে লাঞ্ছিত করেছে। তিনি দাবি করেন, পরিবারের সঙ্গে ইমরানের কোনো যোগাযোগের সুযোগ নেই, এমনকি ফোন কল বা সাক্ষাতের অনুমতিও দেওয়া হচ্ছে না। কাসিম বলেন, “বাবা জীবিত আছে কি না তার কোনো প্রমাণ নেই, যা আমাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।”

এ প্রসঙ্গে তেহরিক-ই-ইনসাফ দলও জরুরি সাক্ষাতের অনুমতির আবেদন করেছে। দলের মুখপাত্র জুলফিকার বুখারি জানিয়েছেন, ৪ নভেম্বরের পর থেকে কেউ ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবার ও আইনজীবীদের তাকে দেখার সুযোগ দেওয়া হয়নি। তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রীর মর্যাদা থাকা সত্ত্বেও তার সঙ্গে সাক্ষাৎ ও চিকিৎসা সহায়তা থেকে বঞ্চিত করা হচ্ছে।”

অন্যদিকে আদিয়ালা জেল কর্তৃপক্ষ সব অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, ৭৩ বছর বয়সী ইমরান খান কারাগারে আছেন এবং তার শারীরিক অবস্থাও ভালো রয়েছে।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। দুর্নীতির অভিযোগে তাকে ১৪ বছরের সাজা দেওয়া হয়েছে। তবে এসব মামলাকে তিনি ‘মনগড়া’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং দাবি করেছেন, তাকে রাজনীতি থেকে দূরে রাখতে উদ্দেশ্যমূলকভাবে এসব মামলা করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ইমরান খানের জীবিত থাকার প্রমাণ চায় পরিবার ও দল

আপডেট সময় : ০১:৩৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫