ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান শুধু লোক দেখানো : খসরু

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:২৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ২১১৫ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানকে ‘লোক দেখানো’ আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দাম কমানোর নামে এসব অভিযান ননসেন্স কাজ।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

অভিযান প্রসঙ্গে আমীর খসরু বলেন, “দাম কমানোর নামে বাজারে লোক দেখানো অভিযান চালানো হয়। পাঁচ মিনিটের জন্য দাম কমিয়ে ভোক্তাকে স্বস্তি দেওয়া যায় না।”

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী। এরশাদ থেকে শুরু করে ওয়ান-ইলেভেন সরকার, এমনকি শেখ হাসিনাও নানা প্রলোভন দেখিয়েছেন। কিন্তু তিনি কখনো আপস করেননি। বিএনপিও অন্যায় বা কোনো প্রলোভনের সঙ্গে আপস করবে না।”

তিনি আরও বলেন, অনেক বিষয়ে একমত না হলেও দেশ ও জাতির স্বার্থে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান শুধু লোক দেখানো : খসরু

আপডেট সময় : ০৬:২৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫