ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বেগম জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, এভারকেয়ারে নিরাপত্তা জোরদার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে সরকার। সোমবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানায়। যদিও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৪১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ২০৭২ বার পড়া হয়েছে

তবে এই ঘোষণার পরপরই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাসপাতালের প্রবেশমুখে ও আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা। এছাড়া হাসপাতালের সামনে নতুন করে পুলিশ ব্যারিকেড বসানো হয়েছে।

এদিকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে সোমবার রাতভর হাসপাতালের সামনে দলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।
 
এর আগে, সোমবার রাত সাড়ে আটটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা এক বৈঠকে বসেন। প্রায় আড়াই ঘণ্টা চলা এই বৈঠক শেষ হয় রাত এগারোটায়। বৈঠকে দলটির বেশিরভাগ স্থায়ী কমিটির সদস্য উপস্থিত ছিলেন।
 
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমের মুখোমুখি হন। তিনি জানান, বৈঠকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ জানান, তিনি শিগগিরই দেশে ফিরছেন।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বেগম জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, এভারকেয়ারে নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ০২:৪১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫