নির্বাচন প্রস্তুতি সম্পর্কে ইসির কার্যক্রম সন্তোষজনক: মাইকেল মিলার
- আপডেট সময় : ০১:২৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৪ বার পড়া হয়েছে
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সন্তোষজনক বলে মনে করছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি)-এর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “নির্বাচন পর্যবেক্ষণে আমরা আরও বেশি পর্যবেক্ষক পাঠাতে চাই। ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক, এবং ইইউ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আশাবাদী। আমরা নির্বাচন সংক্রান্ত সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।”
তবে, নতুন ভোটারদের জন্য ভোটকেন্দ্রে উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং লজিস্টিক ও সিকিউরিটির চ্যালেঞ্জ মোকাবিলা করা এখনও বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছে।
তিনি আরও জানান, সিইসির পক্ষ থেকে সব ধরনের পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির কথা জানানো হয়েছে, এবং ইইউর পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়াও, জুলাইয়ে সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনকে ইইউ ইতিবাচক হিসেবে মূল্যায়ন করছে।


























