আইআরআই জরিপে দেখা গেছে, নির্বাচনে বিএনপি পেতে পারে ৩০% ভোট, জামায়াতের ভোট হবে ২৬
- আপডেট সময় : ০২:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৫ বার পড়া হয়েছে
আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে ভোটারের মধ্যে ৩০ শতাংশ বিএনপিকে এবং ২৬ শতাংশ জামায়াতে ইসলামীকে সমর্থন করবেন। অর্থাৎ প্রধান দুই দলের মধ্যে ব্যবধান মাত্র ৪ শতাংশ।
মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিকান পার্টি-ঘনিষ্ঠ অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এই জরিপ করেছে। তথ্য সংগ্রহ করা হয় ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত, যেখানে ৪,৯৮৫ জন ১৮ বছরের বেশি বয়সী মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়। দেশের আটটি বিভাগের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলায় এই জরিপ সম্পন্ন হয় (রাঙামাটি জেলা ব্যতীত)।
জরিপে বলা হয়েছে, ৯৫ শতাংশ আস্থা রয়েছে এবং ফলাফলের সম্ভাব্য ভ্যারিয়েশন ১.৪ শতাংশ হতে পারে।
জরিপ অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টিকে ভোট দেবেন ৬ শতাংশ, জাতীয় পার্টিকে ৫ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ৪ শতাংশ এবং অন্যান্য দলকে ৮ শতাংশ ভোটার সমর্থন দেবেন।
বিশ্লেষকদের মতে, প্রধান দুই দলের মধ্যে ব্যবধান কম হওয়ায় ছোট দলগুলো নির্বাচনের ‘গেম চেঞ্জার’ হিসেবে কাজ করতে পারে। বিশেষ করে এনসিপি, জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলনের সমর্থন যেকোনো নির্বাচনী জোটের ফলাফল পাল্টে দিতে সক্ষম। তবে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে ভোটের পার্থক্য সামান্য হলেও একটি দল বড় জয় পেতে পারে।




























