শিরোনাম ::
ম্রুণাল ঠাকুর এবার প্রেমে, সঙ্গী ক্রিকেটার
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০২:১৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ২২০৪ বার পড়া হয়েছে
ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে। এক রেডিট পোস্টে দাবি করা হয়েছে, তাদের সম্পর্ক ‘প্রাইভেট এবং এক্সক্লুসিভ’ এবং প্রাথমিক পর্যায়ে রয়েছে।
পোস্টে বলা হয়েছে, ম্রুণাল ও শ্রেয়াস কয়েক মাস ধরে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। সম্পর্কটি এখনও প্রাথমিক ধাপে থাকায় উভয়ের মধ্যে উত্তেজনা ও আকর্ষণ বেশি।
তাদের বলা হচ্ছে, এই বিষয়টি খুবই ব্যক্তিগত হওয়ায় ম্রুণাল ও শ্রেয়াস জনসমক্ষে একসঙ্গে হাজির হচ্ছেন না। তারা চুপচাপ মিলিত হচ্ছেন এবং নিজেদের সময় কাটাচ্ছেন আড়ালে-আবডালে।
তবে বিষয়টি ভারতের ওয়ান ক্রিকেট বা ওডিশা টিভি এখনো সত্যতা যাচাই করতে পারেনি। ম্রুণাল ও শ্রেয়াস উভয়েই এ বিষয়ে প্রকাশ্যভাবে কোনো মন্তব্য করেননি।
ট্যাগস :




























