ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বেগম জিয়ার অবস্থার কোন পরিবর্তন না হলে শীঘ্রই দেশে ফেরার পরিকল্পনা করছেন তারেক রহমান: মির্জা ফখরুল

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ২১৩২ বার পড়া হয়েছে

ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন না হলে শিগগিরই তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে এক গণমাধ্যমকে বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। যদি পরিস্থিতি অপরিবর্তিত থাকে, তিনি শিগগিরই দেশে ফিরবেন।”

এর আগে, দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরা সংক্রান্ত কোনো চূড়ান্ত তথ্য এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তিনি এখনও ট্রাভেল পাস আবেদন করেননি। আবেদন করলে তা দ্রুত ইস্যু করা হবে এবং সরকার তাকে দেশে ফেরার সব ধরনের সহযোগিতা করবে।

উপদেষ্টা আরও বলেন, খালেদা জিয়া যদি দেশের বাইরে চিকিৎসা নিতে চান, সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। তবে শেষ সিদ্ধান্ত দল ও পরিবারের হাতে থাকবে।

খালেদা জিয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দুটি মামলায় কারাদণ্ড ভোগ করেছেন। দুই বছরেরও বেশি সময় তিনি কারাবন্দি ছিলেন। ২০২০ সালের ২৫ মার্চ করোনাকালে তৎকালীন সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেন। এরপর ধারাবাহিক আবেদনের ভিত্তিতে তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়, তবে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। গত ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর তিনি মুক্তি পান। এরপর ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখানে ১১৭ দিন অবস্থানের পর ৬ মে দেশে ফেরেন।

বর্তমানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। সর্বশেষ ২৩ নভেম্বর সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, তিনি সংকটাপন্ন শারীরিক অবস্থায় রয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বেগম জিয়ার অবস্থার কোন পরিবর্তন না হলে শীঘ্রই দেশে ফেরার পরিকল্পনা করছেন তারেক রহমান: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৪:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫