ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জাতীয় নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্তে এনডিসির জ্ঞান গুরুত্বপূর্ণ অবদান রাখবে: ড. ইউনূস

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ২১২৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

দেশের নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) থেকে অর্জিত জ্ঞান গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে এনডিসি আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, বাংলাদেশের ভূ-কৌশলগত অবস্থান দেশের জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলে দিয়েছে। নিরাপত্তা রক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বছরজুড়ে অধ্যয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরভাবে কাজে লাগবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক উচ্চতর অধ্যয়নে এনডিসি এখন উৎকর্ষতার কেন্দ্রে পরিণত হয়েছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি জানান, আগামী ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট হবে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। একই সঙ্গে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন।

সমাপনী অনুষ্ঠানে তিনি কোর্স সদস্যদের আহ্বান জানান, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা যেন তারা দেশের উন্নয়ন ও জাতীয় স্বার্থে সর্বোত্তমভাবে প্রয়োগ করেন।

এ বছর এনডিসি কোর্সে অংশ নেন ৯৬ জন সদস্য—বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৯ জন, অসামরিক প্রশাসনের ১৮ জন এবং ১৮টি বন্ধুত্বপূর্ণ দেশের ২৯ জন। এছাড়া সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা সফলভাবে এএফডব্লিউসি ২০২৫ সম্পন্ন করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জাতীয় নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্তে এনডিসির জ্ঞান গুরুত্বপূর্ণ অবদান রাখবে: ড. ইউনূস

আপডেট সময় : ১২:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫