ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

এসিল্যান্ডের গাড়িচাপায় শিশুর মৃত্যু

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ২১১১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

কুমিল্লার হোমনায় সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছেরের ব্যবহৃত সরকারি গাড়িচাপায় ফাইজা (২) নামে এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় শিশুর বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এই ঘটনা ঘটে। এ সময় গাড়িতে সহকারী কমিশনার উপস্থিত ছিলেন না। নিহত ফাইজা বরিশালের উজিরপুর উপজেলার পুটিয়া গ্রামের ফাইজুল হকের মেয়ে। ফাইজুল স্থানীয় এসকেএফ ওষুধ কোম্পানিতে কর্মরত।

পরিবারের দাবি, গাড়িচালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা উচিত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফাইজা তার মায়ের সঙ্গে উপজেলা চত্বরে আসার সময় দ্রুতগতিতে আসা সরকারি গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

শিশুটির মা অভিযোগ করেন, “গাড়িটি খুব দ্রুতগতিতে আসছিল। নিমিষেই আমার কলিজার টুকরা চলে গেলো।” দুর্ঘটনার পর গাড়িচালক তাইবুর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

হোমনা সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের এবং নবনিযুক্ত ইউএনও শহিদুল ইসলাম হাসপাতালে গিয়ে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন। এ সময় এসিল্যান্ড নিজেও কান্নায় ভেঙে পড়েন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

এসিল্যান্ডের গাড়িচাপায় শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৩:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫