শিরোনাম ::
এভারকেয়ারের কাছে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার মহড়া নিয়ে বিভ্রান্তি এড়ানোর আহ্বান
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৩:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ২১২৯ বার পড়া হয়েছে
বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তা প্রটোকলের অংশ হিসেবে ঢাকা শহরে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন করবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের আশেপাশের দুটি খোলা মাঠে এই মহড়া অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা কার্যালয়ের ফেসবুক পেজে বুধবার (৩ ডিসেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
জনসাধারণকে কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচার এড়াতে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সরকার তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) হিসেবে ঘোষণা করেছে এবং তার নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসএসএফ।
ট্যাগস :




























