শিরোনাম ::
সড়কে পাওয়া গেল নারীর হাতবিচ্ছিন্ন লাশ
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৫:১০:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের হাটহাজারী থেকে অজ্ঞাতনামা এক নারীর হাতবিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মাদ্রাসার সামনে, চট্টগ্রাম-নাজিরহাট আঞ্চলিক মহাসড়ক থেকে লাশটি পাওয়া যায়। বিকেল সাড়ে চারটা পর্যন্ত নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, মৃত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। স্থানীয়রা সকালে লাশ দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহত নারীর বাঁ হাত বিচ্ছিন্ন ছিল এবং শরীরের বিভিন্ন অংশে রক্তক্ষরণ লক্ষ্য করা গেছে।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সড়ক দুর্ঘটনার ঘটনা।
ট্যাগস :






















