ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বন্দর পরিচালনা চুক্তির প্রক্রিয়া বিষয়ে হাইকোর্টের দ্বিমতপূর্ণ রায়

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ২১০৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে ব্যবস্থাপনা হস্তান্তরের চুক্তি–সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে ভিন্নমত পোষণ করেছেন দুই বিচারপতি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তির প্রক্রিয়া স্থগিতের পক্ষে মত দিলেও জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিট খারিজ করে দেন। ফলে নিয়ম অনুযায়ী বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি হাইকোর্টের অন্য একটি বেঞ্চ গঠন করবেন।

গত ৩০ জুলাই এনসিটির পরিচালনা বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেছিলেন হাইকোর্ট। এ বিষয়ে করা রিট আবেদনের শুনানির পর রুল দেন আদালত।

রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ ও ব্যারিস্টার আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

গত ১৩ নভেম্বর রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে না বলে আদালতকে আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল। পরে ২৫ নভেম্বর তিনি আরও বলেন, নির্বাচিত সরকার যেসব সিদ্ধান্ত নিতে পারে, অন্তর্বর্তী সরকারও প্রয়োজনীয় ক্ষেত্রে একই ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চট্টগ্রাম বন্দর পরিচালনা চুক্তির প্রক্রিয়া বিষয়ে হাইকোর্টের দ্বিমতপূর্ণ রায়

আপডেট সময় : ১২:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫