চীনে শক্তিশালী ভূমিকম্প
- আপডেট সময় : ০৪:১৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৭ বার পড়া হয়েছে
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে ৬.০ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কিরগিজস্তানের সীমান্তবর্তী এই এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি)।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জিনজিয়াংয়ের ভূমিকম্পের কম্পন কিরগিজস্তানের সীমান্তবর্তী কিছু এলাকায়ও অনুভূত হয়েছে।
সিইএনসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান-শিনজিয়াং সীমান্তের কাছাকাছি আকচি কাউন্টিতে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৬.০ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পের পর বিকেল ৪টা ৩৪ মিনিট পর্যন্ত কোনো হতাহত বা ভবন ধসের খবর পাওয়া যায়নি।
আকচি কাউন্টির সব জেলার সড়ক, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।



























