শিরোনাম ::
ঢাকার ৫০ থানার ওসি বদলি
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৪:৫৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৩ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর স্বাক্ষরিত আদেশে এ রদবদলের ঘোষণা আসে। আদেশে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটনে কর্মরত নিম্নবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের (ওসি) জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লেখিত স্থানে বদলি/পদায়ন করা হলো।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই দিনে ডিএমপি কমিশনার আরও দুটি আদেশে ১৪ জন উপ-পুলিশ কমিশনারেরও রদবদল করেছেন।
ট্যাগস :






















