ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

নারী শ্রমিকের ওপর সাইবার সহিংসতা রোধ ও শ্রমবান্ধব কর্মক্ষেত্র নিশ্চিতের দাবি

সাইফুল ইসলাম শাওন:
  • আপডেট সময় : ১১:২৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / ২৩৪৫ বার পড়া হয়েছে

সাভারের হেমায়েতপুর পদ্মার মোড়ে সাইবার সহিংসতা রোধ ও নারী শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ‘কর্মজীবী নারী’।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ–২০২৫’ উপলক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে গার্মেন্টস, ট্যানারি ও বিভিন্ন কারখানায় কাজ করা শতাধিক নারী শ্রমিক অংশ নেন।

মানববন্ধনে কর্মজীবী নারী-এর প্রকল্প সমন্বয়ক হাছিনা আক্তার নায়নু সভাপতিত্ব করেন ও সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়ক রাজিব আহাম্মেদ।

বক্তারা বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিকেরা নিয়মিত হয়রানি, সহিংসতা এবং বিশেষ করে সাইবার নির্যাতনের শিকার হচ্ছেন। এসব বন্ধে মালিকপক্ষ ও রাষ্ট্রের কার্যকর উদ্যোগ জরুরি। শুধু আইন থাকলেই হবে না-তার সঠিক প্রয়োগ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

বক্তব্য দেন পোশাক শিল্প শ্রমিক জোটের সাধারণ সম্পাদক শেখ শাহনাজ, কর্মজীবী নারীর প্রকল্প কর্মকর্তা আল-জাহিদ, NCCWE নারী কমিটির চেয়ারম্যান রাবেয়া আক্তার এবং জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের দারুস সালাম থানার সাধারণ সম্পাদক নার্গিস আক্তার।

বক্তারা বলেন, শিল্প খাতে পরিবর্তন অবশ্যম্ভাবী হলেও ন্যায্য রূপান্তর (Just Transition) ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। উৎপাদনশীলতার সঙ্গে শ্রমিকের নিরাপত্তা, মর্যাদা ও মানবাধিকার সমানভাবে বিবেচনা করা জরুরি। তাঁরা আরও বলেন, সাইবার হয়রানির শিকার হলে অনেক নারী ভয় বা সামাজিক চাপের কারণে অভিযোগ করেন না। ফলে অপরাধীরা পার পেয়ে যায়। তাই অভিযোগ গ্রহণের প্রক্রিয়া সহজ করার পাশাপাশি কারখানাগুলোতে প্রতিকার ব্যবস্থাও শক্তিশালী করতে হবে।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের প্রতি তাদের দাবি-দাওয়া গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।

তাদের আশা, সচেতনতা বৃদ্ধি ও কর্মপরিবেশের উন্নয়ন হলে নারী শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়বে এবং শিল্প খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

নারী শ্রমিকের ওপর সাইবার সহিংসতা রোধ ও শ্রমবান্ধব কর্মক্ষেত্র নিশ্চিতের দাবি

আপডেট সময় : ১১:২৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫