ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও দুই দিনের মধ্যে পেঁয়াজের দাম ৪০ টাকা বৃদ্ধি পেয়েছে।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৩৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও দেশের খুচরা বাজারে দুই দিনের ব্যবধানে পেঁয়াজের কেজিপ্রতি দাম ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন এলাকা থেকে সরবরাহ কমার কারণে পাইকারি বাজারে দাম বাড়ছে, যা দ্রুত খুচরা বাজারে প্রভাব ফেলছে। একই সঙ্গে বাজার সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, কিছু মজুতদার সিন্ডিকেট করে পেঁয়াজ আটকে রেখেছে এবং ভারত থেকে আমদানি শুরু করার জন্য সরকারকে চাপ দিচ্ছে।

গতকাল শুক্রবার ঢাকার কারওয়ান বাজার, শেওড়াপাড়া, কাজীপাড়া, ইব্রাহিমপুর, কচুক্ষেত, ভাসানটেকসহ বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। দুই দিন আগেও এ দাম ছিল ১১০ থেকে ১২০ টাকার মধ্যে।

বেসরকারি চাকরিজীবী মো. শামীম বলেন, “এক কেজি পেঁয়াজের দাম ১৬০ টাকা শুনে সত্যিই অবাক হয়েছি। সরকারের নজরদারি বাড়ানো প্রয়োজন।”

কারওয়ান বাজারের মাতৃভাণ্ডারের মালিক সজীব শেখ জানান, হাটে ৮০ বস্তা পেঁয়াজ কেনার পরিকল্পনা ছিল, কিন্তু সরবরাহ কম হওয়ায় মাত্র ২০ বস্তা পেয়েছেন। ফলে দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে।

বাজার সংশ্লিষ্টরা বলেন, গত মৌসুমে কৃষকরা ন্যায্য দাম না পেয়ে সব পেঁয়াজ বিক্রি করে ফেলেছেন, তাই এখন তাদের কাছে পেঁয়াজ নেই। এ সুযোগে মজুতদাররা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) ড. জামাল উদ্দীন বলেন, “বাজারে সরবরাহের কোনো ঘাটতি নেই। এক লাখ টনেরও বেশি পুরোনো পেঁয়াজ মজুদ রয়েছে। সিন্ডিকেটচক্র আমদানি অনুমতি পেতে কৃত্রিম সংকট তৈরি করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও দুই দিনের মধ্যে পেঁয়াজের দাম ৪০ টাকা বৃদ্ধি পেয়েছে।

আপডেট সময় : ০১:৩৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫