ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডা. জাহিদ জানালেন, বেগম জিয়ার সুস্থতার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৫৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ২২০৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড।

শনিবার (৬ ডিসেম্বর) বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা আশাবাদী যে তিনি সুস্থ হয়ে উঠবেন।

ডা. জাহিদ আরও বলেন, তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান চিকিৎসা সমন্বয় ও তদারকিতে সার্বক্ষণিক মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত আছেন। এছাড়াও, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চিকিৎসা প্রক্রিয়ার প্রতি মনোযোগী আছেন এবং চিকিৎসকদের নির্দেশনা অগ্রাধিকার দিচ্ছেন।

বিদেশে নেওয়ার বিষয়ে তিনি জানান, এটি বেগম জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। আগে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলেও কাতার এয়ার অ্যাম্বুলেন্স আসতে পারেনি। মেডিকেল বোর্ডের মতে, বর্তমানে ১২–১৪ ঘণ্টার যাত্রার জন্য তার শারীরিক অবস্থার সক্ষমতা নেই। তবে স্বাস্থ্যের উন্নতি হলে তাকে বিদেশে নেওয়া হবে।

ডা. জাহিদ হোসেন আরও সতর্ক করেছেন, সামাজিক মাধ্যমে ছড়ানো বিভিন্ন গুজবের দিকে বিভ্রান্ত না হতে সবাইকে আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ডা. জাহিদ জানালেন, বেগম জিয়ার সুস্থতার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড

আপডেট সময় : ০৪:৫৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫