শিরোনাম ::
ইঞ্জিনে ত্রুটি, বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৬:২৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৪ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাতখামাইর এলাকায় ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিকট শব্দ করে বন্ধ হয়ে যায়। এর আগে বিকেল ৪টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ট্রেনটি শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। স্টেশন ত্যাগের পরপরই ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং গতি কমে গিয়ে ট্রেনটি থেমে যায়। এ সময় ইঞ্জিন থেকে ছিটকে পড়া মবিল কিছু যাত্রীর গায়ে লাগে বলে তারা জানান।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প ইঞ্জিন পাঠানোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনার কারণে আশপাশের স্টেশনগুলোতে কয়েকটি ট্রেন যাত্রাবিরতিতে রয়েছে।
ট্যাগস :






















