ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

মনোনয়নবঞ্চিত বিএনপি প্রার্থীর সমর্থকরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৫৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ২১১৯ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

মাদারীপুর-১ আসনে শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামাল নুরুউদ্দিন মোল্লাকে মনোনয়ন দেয়ার দাবিতে শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকে তার সমর্থকরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন। পাঁচ্চর গোলচত্বরে অবস্থান নেওয়ার পর তারা মশাল মিছিল করে মহাসড়ক অবরোধ করলে দক্ষিনাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে যায়।

একই দিনে মাদারীপুর-২ আসনের প্রার্থী বঞ্চিত নেতাকর্মীরাও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন। কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান ও জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্যের সমর্থকরা এই কর্মসূচি পালন করেন।

এর আগে বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাদারীপুর-১ আসন থেকে নাদিরা আক্তার মিঠু চৌধুরী এবং মাদারীপুর-২ আসন থেকে জাহান্দার আলী খানের মনোনয়ন ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মাদারীপুর-১ আসনের প্রার্থী হিসেবে আগে মনোনয়ন পাওয়া কামাল জামাল মোল্লার প্রার্থীতা দল হাইকমান্ডের সিদ্ধান্তে বাতিল করা হয়। এরপর মনোনয়ন বঞ্চনার প্রতিবাদে নেতাকর্মীরা দুইটি মহাসড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মনোনয়নবঞ্চিত বিএনপি প্রার্থীর সমর্থকরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন

আপডেট সময় : ০৭:৫৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫