ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

যশোরে মাদক সেবন নিয়ে সংঘর্ষে সহযোগীদের ছুরিকাঘাতে তরুণ নিহত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪২:১০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

যশোর শহরের বেজপাড়া এলাকায় মাদকসেবনকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে তানভীর (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। রোববার ভোরে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত তানভীর বেজপাড়া এলাকার মিন্টু মিয়ার ছেলে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত চারজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। তানভীরের প্যান্টের পকেট থেকে ৬১টি ইয়াবা বড়ি পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত একটার দিকে তালতলা এলাকায় রাস্তায় গুরুতর আহত অবস্থায় তানভীরকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় এক পথচারী তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, তানভীর বেজপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকের তিনটি মামলা রয়েছে। তিনি আরও বলেন, “প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মাদক সেবন নিয়ে নিজেদের মধ্যকার বিরোধের জেরে তানভীরকে ছুরি মারা হয়। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

যশোরে মাদক সেবন নিয়ে সংঘর্ষে সহযোগীদের ছুরিকাঘাতে তরুণ নিহত

আপডেট সময় : ১২:৪২:১০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫