শিরোনাম ::
বিকেলে এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা করা হবে
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০১:৩৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ২০৯২ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিন দলের সমন্বয়ে আরেকটি নতুন রাজনৈতিক জোট গঠিত হচ্ছে। তবে গণ অধিকার পরিষদ এতে অংশ নিচ্ছে না।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আনুষ্ঠানিকভাবে এই জোট আত্মপ্রকাশ করবে।
প্রথমে এনসিপি, এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং গণ অধিকার পরিষদসহ চার দলের মধ্যে নির্বাচনী জোট নিয়ে আলোচনা চলছিল। কিন্তু চূড়ান্তভাবে জোটে গণ অধিকার পরিষদ থাকছে না।
দলগুলো জানিয়েছে, নতুন জোটটি ‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ হিসেবে পরিচিত হবে।
ট্যাগস :




























