ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিটিআইয়ের দাবি: ইমরান খানকে জাতীয় নিরাপত্তার হুমকি বলা ‘অমূলক ও হাস্যকর

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজা। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি নেতা ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে উল্লেখ করার মন্তব্যকে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) হাস্যকর ও দুর্ভাগ্যজনক বলেছে।

স্থানীয় সময় শুক্রবার, পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) মহাপরিচালক আহমেদ শরিফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রীকে দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ইমরান ‘বিদেশি শক্তির সাথে কাজ করছেন, বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, অস্থিরতা উসকে দিচ্ছেন এবং সশস্ত্র বাহিনীকে লক্ষ্যবস্তু করছেন।’ চৌধুরী আরও দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী তার অহংকার ও ব্যক্তিগত আকাঙ্ক্ষার কারণে বলেন—“আমি না থাকলে কিছুই থাকবে না।”

পিটিআই শনিবার এই মন্তব্যের জবাবে বলেছে, দেশের সবচেয়ে জনপ্রিয় নেতাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলা ‘হাস্যকর’ এবং ‘দুর্ভাগ্যজনক’। দলটির মহাসচিব সালমান আকরাম রাজা বলেন, “ইমরান খানের সমর্থকরা ‘পাগল’ নয়; তারা সচেতন এবং যুক্তিসম্পন্ন।” তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নন, বরং দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ রেখেছেন।

রাজা সতর্ক করেছেন, “ইমরান খানকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা হলে, তা দেশের ঐক্য রক্ষা করা কঠিন করে তুলবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পিটিআইয়ের দাবি: ইমরান খানকে জাতীয় নিরাপত্তার হুমকি বলা ‘অমূলক ও হাস্যকর

আপডেট সময় : ০১:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫