শিরোনাম ::
প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ২৪ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ করেন।
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ২১০৪ বার পড়া হয়েছে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ তাঁর অফিসকক্ষে প্রধান উপদেষ্টার পক্ষে বন্যা দুর্গতদের সহায়তার জন্য এইচডিএফসি ও সাইনপাওয়ার লিমিটেডের (HDFC, Sinpower Ltd) দেওয়া ২৪ লাখ টাকার চেক গ্রহণ করেন।
উপদেষ্টা ফারুক ই আজম এই উদ্যোগের জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের মাধ্যমে এ পর্যন্ত ২৪৩টি চেক, পে-অর্ডার ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে মোট ১০১ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৩০৩ টাকার অনুদান গ্রহণ করা হয়েছে।
চেক হস্তান্তরের সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মুস্তাফিজুর রহমান, সেখ ফরিদ আহমেদ, সাইনপাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সু জেন (Su Zhen) ও হেড অব ফাইন্যান্স লিউ ইয়িজে (Liu Yize) উপস্থিত ছিলেন।
ট্যাগস :


























