ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলে ভারতকে ‘প্রধান অংশীদার’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯২ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে ভারতকে ‘গুরুত্বপূর্ণ অংশীদার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডনাল্ড ট্রাম্প প্রশাসনের হোয়াইট হাউস জানিয়েছে, অর্থনীতি, প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে ভারতের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার পরিকল্পনা রয়েছে।

প্রকাশিত নথিতে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের কোয়াডের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

নথিতে দ্বিপাক্ষিক সম্পর্কের কূটনৈতিক গুরুত্ব তুলে ধরে বলা হয়েছে, ‘আমাদের ভারতের সঙ্গে বাণিজ্যিক এবং অন্যান্য সম্পর্ক উন্নত করতে হবে।’ এছাড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে ‘বিশ্বের মোট জিডিপির প্রায় অর্ধেকের উৎস’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এটি আগামী শতাব্দীর একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদারদের (যাদের সম্মিলিত অর্থনীতি ৬৫ ট্রিলিয়ন ডলার) সঙ্গে কাজ করবে এবং অঞ্চলজুড়ে ‘শোষণমূলক অর্থনৈতিক আচরণ’ মোকাবিলায় সহযোগিতা জোরদার করবে।

সাথে কোয়াডের মাধ্যমে চতুর্মুখী সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ সমুদ্র পথে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এ সহযোগিতার মূল লক্ষ্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলে ভারতকে ‘প্রধান অংশীদার’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

আপডেট সময় : ০৩:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫