ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বায়তুল মুকাররম মসজিদে ইবাদত-বান্ধব পরিবেশ তৈরি হয়েছে: ধর্ম উপদেষ্টা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ২১৪১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইবাদতবান্ধব পরিবেশ গড়ে তোলা হয়েছে এবং বিভিন্ন উন্নয়ন ও সংস্কারমূলক কাজ চলমান রয়েছে।

আজ (রবিবার) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “যেকোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি নিয়ম-কানুন মেনে চলতে হয়। আমরা ইতোমধ্যে বেশ কিছু কাজ সম্পন্ন করেছি, কিছু চলমান রয়েছে এবং অতি অল্প সময়ে আরও কিছু কাজ হাতে নেওয়া হবে।”

ড. খালিদ উল্লেখ করেন, মসজিদে বৈদ্যুতিক সমস্যা নিরসনে ১১ কোটি টাকা ব্যয়ে নতুন সাব-স্টেশন নির্মাণ এবং উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর স্থাপন করা হয়েছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা উন্নত করা হয়েছে এবং ৮০টি স্পর্শকাতর স্থানে ফায়ার হাইড্রেন্ট স্থাপন করা হয়েছে। এছাড়া, সাবমারসিবল পাম্প, আধুনিক সাউন্ড সিস্টেম, নতুন ড্রেন ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা হয়েছে।

মসজিদের ভিতরে ৪০টি এবং মহিলাদের নামাজ কক্ষে সব এসি সার্ভিসিং করা হয়েছে। ১২ হাজার স্কয়ার ফুট উন্নতমানের কার্পেট সংযোজনসহ মিনারের জায়নামাজ ও কার্পেট পরিবর্তন করা হয়েছে। গত এক বছরে ১২০টি নতুন সিলিং ফ্যান এবং ৩য় ও ৪র্থ তলায় ১০টি পেডেস্টাল ফ্যান স্থাপন করা হয়েছে।

সার্বক্ষণিক অযুখানা ও টয়লেট পরিষ্কারের জন্য বেসরকারি সিকিউরিটি কোম্পানির সঙ্গে চুক্তি করা হয়েছে এবং ১২ জন কর্মী নিযুক্ত করা হয়েছে। পূর্বদিকের ৩০টি নতুন টয়লেট ও অযুখানা নির্মাণ করা হয়েছে। দক্ষিণ ও পূর্ব দিকের ক্ষতিগ্রস্ত ৪টি গেট পুনঃনির্মাণ করা হয়েছে এবং মসজিদে অভারহেড জুতার বক্স সরবরাহ করা হয়েছে।

ড. খালিদ আরও জানান, বায়তুল মুকাররম মার্কেট থেকে দুই কোটি টাকা বকেয়া আদায় এবং অবৈধ দখলদারদের কাছ থেকে দুটি দোকান উদ্ধার করা হয়েছে। মার্কেটের দুটি গাড়ি পার্কিং থেকে ৭০ লাখ ৫০ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে। চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ফলে মসজিদ ও মার্কেটের মূলধন ৯০ কোটি থেকে ১১০ কোটিতে উন্নীত হয়েছে।

এ সময় ধর্মসচিব মোঃ কামাল উদ্দিন, অতিরিক্ত সচিব ইমতিয়াজ আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, ওয়াকফ প্রশাসক নূর আলমসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বায়তুল মুকাররম মসজিদে ইবাদত-বান্ধব পরিবেশ তৈরি হয়েছে: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ০৪:০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫