বরিশালে স্থানীয়দের ক্ষোভের মুখে এবি পার্টির ফুয়াদ, ভুয়া ভুয়া স্লোগান ব্যবহার
- আপডেট সময় : ০৪:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ২১২০ বার পড়া হয়েছে
বরিশালের বাবুগঞ্জের মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। অনুষ্ঠান শেষে স্থানীয়রা তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর উপদেষ্টা কর্মকর্তারা চলে যান। এর কিছুক্ষণ পর ব্যারিস্টার ফুয়াদ স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, সেতুর কাজ চাঁদা চাওয়ার কারণে স্থগিত ছিল। এ মন্তব্যে ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি দ্রুত গাড়িতে উঠেন এবং ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয়রা পরে একটি বিক্ষোভ মিছিলও বের করে। স্থানীয় কালাম বলেন, “ফুয়াদ মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছিলেন। তাই মানুষ জোটবদ্ধ হয়ে তাকে প্রতিহত করেছে।”
ব্যারিস্টার ফুয়াদকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।




























