ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: ইসি সানাউল্লাহ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ২১০৯ বার পড়া হয়েছে

সংগৃহীত ছরি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এই সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ জানান, তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। ভোটের পাঁচ দিন আগে এই সংখ্যা বাড়ানো হবে। তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী পোস্টার সরানোর নির্দেশ থাকবে; না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না এবং কোনো সদস্য পদে বহাল থেকে ভোটে অংশ নিতে পারবেন না। নির্বাচনে অংশগ্রহণ শুধুমাত্র আইনানুযায়ী অনুমোদিত ব্যক্তিরাই করতে পারবেন।

ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এবার ভোট শুরু হবে সকাল ৭:৩০টায় এবং শেষ হবে বিকেল ৪:৩০টায়। প্রবাসী ভোটারদের জন্য ব্যালট সোমবার (৮ ডিসেম্বর) থেকে ছাপানো শুরু হবে।

প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসারের দায়িত্ব সরকারি, আধা-সরকারি ও সরকারি ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে থেকে নিয়োগ দেওয়া হবে। বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের এই মুহূর্তে ভোটের কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। ব্যাংক ও পোস্ট অফিস ইসির প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: ইসি সানাউল্লাহ

আপডেট সময় : ০৪:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫