ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে ছোট ভাইয়ের বঁটির আঘাতে বড় ভাই নিহত

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ২১০৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহের সদর উপজেলার বেতাই গ্রামে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়। রোববার (৬ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল মন্ডল (৪০) বেতাই গ্রামের মাঠপাড়ার শফি উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, শফি উদ্দিনের ছোট ছেলে সাব্বির আহম্মেদ জুয়েল দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। প্রবাসে থাকাকালীন তিনি বড় ভাই সোহেলের কাছে টাকা-পয়সা পাঠাতেন। দুমাস আগে বাড়ি ফিরে জুয়েল টাকা-পয়সার হিসাব চাইলেও সোহেল তা দেননি। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি তারা আলাদা সংসার শুরু করেন।

রোববার দুপুরে বাড়িতে জ্বালানি ভাগ-বাটোয়ারা নিয়ে আবারো বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সোহেল ছোট ভাইয়ের দিকে বঁটি ছুড়ে মারলে জুয়েলের পা কেটে যায়। এরপর জুয়েল একই বঁটি দিয়ে বড় ভাইয়ের ঘাড়ে আঘাত করলে সোহেল গুরুতর আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর থেকে জুয়েল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঝিনাইদহে ছোট ভাইয়ের বঁটির আঘাতে বড় ভাই নিহত

আপডেট সময় : ০৫:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫