মিয়ানমারে সামরিক হামলায় ১৮ জন নিহত
- আপডেট সময় : ০৭:৪৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ২১৫৮ বার পড়া হয়েছে
মিয়ানমারের সাগাইং অঞ্চলের তাবাইন শহরে শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনীর পরপর দুটি বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। হামলা মূলত একটি ব্যস্ত চায়ের দোকানের ওপর চালানো হয়, যেখানে মানুষরা টিভিতে বক্সিং ম্যাচ দেখছিল। আহতদের হাসপাতালে নেয়া হলে সেখানে আরও কয়েকজন মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানের শব্দ শোনার সঙ্গে সঙ্গে অনেক মানুষ মাটিতে লুটিয়ে পড়েছিলেন। নিহতদের অনেককে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তাবাইনের এই হামলায় আশপাশের বাড়িঘরও ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।
এদিকে, মিয়ানমারের সেনা ও বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতের সময় থাইল্যান্ডের ভূখণ্ডে গোলা আঘাত হানে, যা দু’জনকে আহত করে। থাইল্যান্ডের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গোলাটি ভুল গতিপথে ছুটে আসে। স্থানীয় ইউনিটগুলোকে সতর্ক করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ গ্রামগুলো থেকে মানুষকে সরিয়ে নেয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।



























