ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আইনজীবীদের বড় দল নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি নেতা ফজলুর রহমানের হাজিরা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:১৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

আদালত অবমাননার অভিযোগে দায়ের করা আবেদনের শুনানিতে হাজির হয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আইনজীবীদের একটি দল নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ উপস্থিত হন তিনি।

আইনজীবীদের বহরসহ ট্রাইব্যুনালে হাজির হন বিএনপি নেতা ফজলুর রহমান।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এ বিষয়ে শুনানি ও আদেশ দেবেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে শুনানি শেষে গত ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল তাকে তলব করে এবং আজ সশরীরে উপস্থিত হয়ে অভিযোগসংক্রান্ত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আইনজীবীদের বড় দল নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি নেতা ফজলুর রহমানের হাজিরা

আপডেট সময় : ১২:১৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫