শিরোনাম ::
বাংলাদেশিদের জন্য রোমানিয়ার ভিসা প্রক্রিয়ায় নতুন সুখবর।
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ২৩৫৩ বার পড়া হয়েছে
বাংলাদেশি নাগরিকরা এখন রোমানিয়ার ভিসা আবেদন জমার জন্য আরও বিকল্প স্থান পাবেন। নয়া দিল্লিস্থ রোমানিয়া দূতাবাস জানিয়েছে, শিক্ষা ভিসা এবং পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন আগে শুধু নয়া দিল্লিতে জমা দেওয়া হতো। তবে এখন থেকে বাংলাদেশি নাগরিকরা এগুলো কুয়ালালামপুর, হ্যানয় ও ব্যাংককে অবস্থিত রোমানিয়ার কূটনৈতিক মিশনগুলোতেও জমা দিতে পারবেন। এই তথ্যটি সোমবার (৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ট্যাগস :



























