ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৩৮ কোটি টাকার খেলাপি ঋণে মান্না নোটিশ পেলেন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না নেতৃত্বাধীন আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে খেলাপি ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা আদায়ে ‘কল ব্যাক নোটিশ’ জারি করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গোলা শাখা। নোটিশে আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে; তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাখা প্রধান তৌহিদ রেজার স্বাক্ষরিত নোটিশটি মান্না, ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরী ও অন্যান্য অংশীদারের ঠিকানায় পাঠানো হয়েছে। আফাকু কোল্ড স্টোরেজের মালিকানা অনুযায়ী মান্নার অংশ ৫০ শতাংশ, শাজাহান চৌধুরীর ২৫ শতাংশ এবং তাঁর স্ত্রী ইসমত আরা লাইজুর ২৫ শতাংশ।

নোটিশে বলা হয়েছে, ২০১০ সালে প্রতিষ্ঠানটিকে ২২ কোটি টাকা বিনিয়োগ অনুমোদন দেওয়া হয়েছিল। নিয়মিত মুনাফা, চার্জ ও জরিমানা পরিশোধ না করার কারণে বকেয়া বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকায় পৌঁছেছে। ব্যাংক জানায়, লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও কোনও অগ্রগতি না থাকায় এটি চূড়ান্ত সতর্কতা হিসেবে নোটিশ দেওয়া হলো।

ইসলামী ব্যাংক বগুড়া বড়গোলা শাখার প্রধান তৌহিদ রেজা বলেন, “মান্না ঋণ খেলাপি হওয়ার পরও কোনো অর্থ পরিশোধের উদ্যোগ নেননি। চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ না হওয়ায় নোটিশ দেওয়া হয়েছে।”

এ বিষয়ে মান্না বলেন, “প্রতিষ্ঠানের নামে ঋণ থাকা সত্য। তবে নোটিশের চিঠি সম্পর্কে এখনো কিছু জানি না। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী শিডিউলের মাধ্যমে ঋণ পরিশোধের চেষ্টা করছি।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

৩৮ কোটি টাকার খেলাপি ঋণে মান্না নোটিশ পেলেন

আপডেট সময় : ০২:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫